শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৪ ঘণ্টায় খতম ৩৮ জঙ্গি: রাতভর ঠিক কিভাবে চলল এই অপারেশন?


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৯.২০১৬

indian-army-paratroop

কলকাতা রিপোর্ট ঃ

১৮ সেপ্টেম্বর ভোর। উরির সেনা ছাউনিতে কয়েক ঘণ্টার মধ্যে শহিদ হতে হল ১৯ জন জওয়ানকে। পাক জঙ্গিদের হামলায় ভারতীয় সেনার এই পরিণতি মানতে পারেনি দেশ। একটা শুধুমাত্র কূটনীতি নয় একটা উচিৎ জবাব দেওয়ার জন্য বারবার চাপ বেড়েছে মোদী সরকারের। দফায় দফায় বৈঠকে বসেছেন নরেন্দ্র মোদী, অজিত দোভাল, রাজনাথ সিং-রা। সেনা আফিসারদের সঙ্গেও চলেছে একের পর এক আলোচনা। কিন্তু, ভারত ঠিক কোন পথে এগোতে চলেছে তা প্রকাশ করা হয়নি। অবশেষে বুধবার মধ্যরাতে, গোতা দেশ যখন ঘুমিয়ে তখন শত্রুদের ঘাঁটিতে হানা দিয়ে জঙ্গি খতম করে এল সেনা। সূর্যোদয়ের আগেই পড়ে গেল জঙ্গিদের লাশ। ৪ ঘণ্তার অপারেশনে খতম করা হল ৩৮ জন জঙ্গিকে।

ঠিক কিভাবে হল এই সেনা অভিযান?

  • বুধবার রাতে ১২টা ৩০ মিনিটে শুরু হয় অভিযান। স্পেশাল ফোর্সের প্যারাট্রুপারদের পাঠানো হয় এই অভিযানে।
  • কমান্ডোদের আকাশ থেকে নামিয়ে দেওয়া হয় LoC তে। সেখান থেকেই তারা ঢুকে যায় পাক সীমান্ত পার করে।
  • সেনা সূত্রে জানা গিয়েছে, ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালাতে পাকিস্তানের ভিতরে তিন কিলোমিটার পর্যন্ত অভিযান চালায় সেনা।
  • রিপোর্ট অনুসারে, পাকিস্তানের ভিমবের, হটস্প্রিং, কেল ও লিপা সেক্টরে চালানো হয়েছে এই অভিযান।
  • সীমান্ত থেকে ঠিক ২ কিলোমিটার দূরে ছিল টার্গেট লোকেশন।
  • এই সার্জিক্যাল স্ট্রাইকে ধ্বংস করে করা হয়েছে ৭টি জঙ্গি ঘাঁটি।
  • এই অপারেশনে মৃত্যু হয়েছে ৩৮ জন জঙ্গি ও ২ পাক সেনা জওয়ানের। ভারতীয় সেনাবাহিনীর কেউ আক্রান্ত হয়নি। মৃতদের মধ্যে রয়েছে জঙ্গি ও তাদের গাইডরা।
  • এই অভিযানে মূলত ব্যবহার করা হয়েছে হেলিকপ্টার।
  • সূর্যোদয়ের আগেই ভোর সাড়ে ৪টেয় অভিযান শেষ করে ফিরে আসে সেনাবাহিনী।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি