ডেস্ক রিপোর্ট ঃ
আমেরিকায় বড়সড় ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরো প্রায় ১ শত জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা ৷ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে আটটা নাগাদ নিউ ইয়র্ক থেকে ৭ কিলোমিটার দূরে নিউ জার্সির হবোকেন স্টেশনে একটি যাত্রীবাহী ট্রেন স্টেশনে হঠাতই ধাক্কায় মরে৷দুর্ঘটনায় জখম হন শতাধিক মার্কিন নাগরিক৷ তবে, ট্রেনটি স্টেশনের ডাম্পারে ধাক্কা মারার কারণ এখনও জানা যায়নি। স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, নিউ জার্সির হবোকেন স্টেশনের প্লাটফর্মে ট্রেনটি দুর্ঘটনাটি ঘটে।ক্ষতিগ্রস্ত হয় ট্রেনটি বিভিন্ন অংশ৷ দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল৷

























































