বৃহস্পতিবার,৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


পাকিস্তানে সাইবার অ্যাটাক করতে প্রস্তুত ভারতীয় হ্যাকাররা


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১০.২০১৬

images-1

পূর্বাশা ডেস্ক:

পাকিস্তানের ভেতরে ঢুকে জঙ্গি আস্তানায় হামলার পর দেশের নিরাপত্তার স্বার্থে পাকিস্তানের সাইবার দুনিয়াতে প্রবেশ করতে ভারতের হ্যাকাররা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ভারতের সাইবার বিশেষজ্ঞরা। শুক্রবার এক অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এ তথ্য জানিয়েছেন। পাকিস্তানের সরকারি ওয়েব সাইটে থাকা গুরুত্বপূর্ণ তথ্য প্রয়োজনে হ্যাক করতে পারে ভারত। তবে তার জন্য প্রয়োজন ভারত সরকারের একটি বিশেষ কোড। ভারত সরকার সবুজ সংকেত দিলেই হাতের মুঠোয় চলে আসতে পারে পাকিস্তান সরকারি ওয়েব সাইট।

জাতীয় সাইবার নিরাপত্তা বিভাগের এডিশনাল ডিরেক্টর জেনারেল অমর প্রসাদ রেড্ডি দুই দিনব্যাপি ওই অনুষ্ঠানে বলেন, পাঠানকোট হামলার পর থেকেই আমরা পাকিস্তানের সরকারি ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করছি। গওভি ডট পিকে ওয়েব সাইটটি অ্যাকসেস করতে পেরেছি। তবে সেটি হ্যাক করার জন্য একটি কোড দরকার। ভারত সরকার সেই কোডটি দিলেই আমরা হ্যাক করতে পারব।

তিনি আরও জানান, ভারতীয় বিশেষজ্ঞরা ওয়েবসাইটটি নিয়ে ইতিমধ্যেই পরীক্ষা নিরীক্ষা করেছেন। তাঁরা জানতে পেরেছেন, পাকিস্তান সরকারি ওয়েবসাইটটি হ্যাক করা যেতে পারে।

তবে ভারতীয় ওয়েবসাইটটি কি নিরাপদ ? সেই প্রশ্নের উত্তরে জাতীয় সাইবার নিরাপত্তা বিভাগের এ কর্মকর্তা জানান, ভারতীয় সরকারি ওয়েবসাইটে হানিপট প্রযুক্তি ব্যবহার করা হয়। ইতিমধ্যেই আমরা তাকে আরও নিরাপদ করার চেষ্টা করেছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি