শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মুরাদনগরে জিহাদ হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১০.২০১৬

killer-arrest-10-10-16স্টাফ করেসপন্ডেন্ট:

কুমিল্লার মুরাদনগর উপজেলায় চাঞ্চল্যকর শিশু জিহাদ হত্যা মামলার পলাতক আসামি আবুল বাসারকে (৪৫) গ্রেফতার করেছে থানা পুলিশ।

রোববার (৯ অক্টোবর) রাতে হোমনা উপজেলার চান্দেরচর গ্রাম থেকে আবুল বাসারকে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ। সোমবার (১০ অক্টোবর) দুপুরে পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার হওয়া আসামি আবুল বাসার মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামের মৃত আঃ হামিদের ছেলে। তিনি শিশু জিহাদ হত্যা মামলার পলাতক ৫ আসামির মধ্যে অন্যতম একজন ।

জিহাদ হত্যা মামলার আরো ৪ জন আসামি পলাতক রয়েছে । তারা হলেন, আঃ রহমানের ছেলে জাকির, আবুল বাসারের ছোট ভাই ইউসুফ ও মেজো ভাই আঃ রহিম এবং আবুল খায়েরের স্ত্রী আমির জাহান বেগম।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামিকে দুপুরে জেলহাজতে প্রেরন করা হয়েছে। অন্য পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

উল্লেখ্য, গত বছর  ৬ই জুন উপজেলার মির্জাপুর গ্রাম থেকে ফুলকলি কিন্ডার গার্টেনের ২য় শ্রেনির ছাত্র জিহাদকে (৮) অপহরন করে হত্যা করে একই গ্রামের আবুল খায়েরের ছেলে রবিউল ও তার সহযোগিরা। ৮ই জুন সকালে রবিউলের ঘরের পেছনের ডোবা থেকে জিহাদের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি