শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লায় ১০ বিজিবি’র অভিযানে ০১ জন মাদক ব্যবসায়ী, বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল আটক


কুমিল্লায় ১০ বিজিবি’র অভিযানে ০১ জন মাদক ব্যবসায়ী, বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১০.২০১৬

press-brief

স্টাফ রিপোর্টার:

১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মেহেদী হাসান, বিজিবিএমএস এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১০ অক্টোবর ২০১৬ তারিখ আনুমানিক ১৬.৪৫ ঘটিকায় চৌদ্দগ্রাম থানার অর্ন্তগত সাতঘরিয়া বিওপি’র “সোনাইচা” নামক স্থান হতে ০৪ বোতল হুইস্কিসহ ধৃত ০১ (এক) জন মাদক ব্যবসায়ী শ্রী নিমাই চন্দ্র শীল (১৯), পিতা- শ্রী সুধাম চন্দ্র শীল, গ্রাম- শিলরী, ডাকঘর- পদুয়া, থানা- চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লাকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে ভারতীয় হুইস্কি- ১৪৬ বোতল, গাঁজা- ১৪ কেজি, অবৈধ স্টেরয়েড ট্যাবলেট- ৬৩২৫০ টি, ইঞ্জিন ওয়েল- ৩৫ টি এবং ৪০০ টি গাড়ীর যন্ত্রাংশ মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ১৭,৬৩,৫০০/- (সতের লক্ষ তেষট্টি হাজার পাঁচশত)টাকা। আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টম অফিসে জমা করা হয়েছে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি