শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » ব্রা‏হ্মণপাড়ায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমানের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন


ব্রা‏হ্মণপাড়ায় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমানের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১০.২০১৬

adc-news-pic-11-10-16

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলার ব্রা‏হ্মণপাড়া উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আজিজুর রহমান। গত সোমবার বিকালে তিনি উত্তর চান্দলা রাজবাড়ী পূজামন্ডপ, উত্তর চান্দলা পরিমল পালের বাড়ী পূজামন্ডপ, উত্তর চান্দলা আদি শিব মন্দির পূজামন্ডপ, রামনগর পূজামন্ডপ রাধাগোবিন্দ মন্দির পূজামন্ডপসহ উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

তিনি বলেন, ব্রা‏হ্মণপাড়া উপজেলার ৮টি ইউনিয়নের ১৬টি পূজামন্ডপে শারদীয় দূর্গাৎসব সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে সম্পন্ন করার লক্ষে প্রশাসন নিরলশ ভাবে কাজ করে যাচ্ছে। শান্তি শৃংখলা রক্ষার্থে আইন শৃংখলা বাহিনী সর্বদা সজাগ রয়েছে। প্রতিটি পূজা মন্ডপে হিন্দু সম্প্রদায়ের লোকদের নির্বিঘেœ তাদের পূজা উদযাপন করার আহবান জানান অতিরিক্ত জেলা প্রশাসক। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়ের সহধর্মীনি ও পরিবারের সদস্যরা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার এবং তার সহধর্মীনি, থানার ওসি এসএম বদিউজ্জামান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সঞ্জীব কুমার দেব, সেক্রেটারী কিশোর কুমার দাস, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলুসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি