ডেস্ক রিপোর্ট :
কলেজছাত্রী খাদিজার ওপর নৃশংস হামলার প্রতিবাদে সিলেটের নানা পেশার মানুষ মানববন্ধনের পাশাপাশি থুতু ছিটিয়ে প্রতিবাদ জানিয়েছেন। এই অভিনব কর্মসূচিকে থুতু কর্মসূচি নামে পালন করা হয়েছে।
এই কর্মসূচির আয়োজন করে।
গতকাল মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশন। এ সময় খাদিজার ওপর হামলাকারি ছাত্রলীগ নেতা বদরুলের ছবি সম্বলিত অস্থায়ী ডাস্টবিনে থুতু ফেলে প্রতিবাদ করেন অংশগ্রহণকারীরা।
কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মানবাধিকার সংগঠনের কর্মীরা অংশ নেন। দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদরুলের বিচারও দাবি করেন তারা।























































