শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আশুগঞ্জে প্রাইভেটকার চাপায় হোটেল শ্রমিক নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১০.২০১৬

110008road-acc_kalerkantho_picture

পূর্বাশা ডেস্কঃ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় প্রাইভেটকারের চাপায় মিলন মিয়া (২৭) নামে এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন। তিনি কিশোরগঞ্জের ভৈরব পৌর এলাকার ওয়াহেদ আলীর ছেলে। মিলন আশুগঞ্জের একটি হোটেলে কাজ করতেন। আজ শনিবার ভোরে আশুগঞ্জের রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সরাইল বিশ্বরোড হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, ভোরে মহাসড়ক পার হচ্ছিলেন মিলন। এসময় বেপরোয়া গতির প্রাইভেটকারটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর প্রাইভেটকারসহ ফয়সাল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় ওই গাড়িতে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা পাওয়া যায়।

ওসি আরো জানান, আটক ফয়সালের বাড়ি বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি