শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১১.২০১৬

press-brief-1016

পূর্বাশা ডেস্কঃ

১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মেহেদী হাসান, বিজিবিএমএস এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ০৯ নভেম্বর ভোর ৪টায়  কোতয়ালী থানার “জাম্বুরাটিলা” সিমান্ত এলাকায় হতে হুইস্কি ১৩ বোতল এবং ২০০০০ টি অবৈধ স্টেরয়েড ট্যাবলেট মালিকবিহীন অবস্থায় আটক করতে সক্ষম হয়। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে ভারতীয় গাঁজা- ২৭ কেজি, কসমেটিকস সামগ্রী ১৫৮ টি, বিস্কুট ১৭৬ প্যাকেট, চকলেট ৫০ টি এবং ২৬২ কেজি চা-পাতা মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৬,৭৮,৮৬০/- (ছয় লক্ষ আটাত্তর হাজার আটশত ষাট) টাকা। আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টম অফিসে জমা করা হয়েছে বলে জানান বিজিবির অতিরিক্ত পরিচালক মোঃ শহীদুল আলম।

 

 

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি