মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » কুমিল্লা সেনানিবাসে ১ম আন্ডার প্রিভিলাইজড কাপ গলফ টুর্নামেন্ট


কুমিল্লা সেনানিবাসে ১ম আন্ডার প্রিভিলাইজড কাপ গলফ টুর্নামেন্ট


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১১.২০১৬

golf-pic-12-11-16

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

কুমিল্লা সেনানিবাসে প্রথম আন্ডার প্রিভিলাইজড কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) সকালে কুমিল্লা সেনানিবাসের ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের বিভিন্ন ক্লাবের ৪০ জন গলফার এ টুর্নামেন্ট অংশগ্রহণ করেন। এ টুর্নামেন্টটি গ্রোস স্কোরের ভিত্তিতে প্রফেশনাল ইভেন্ট খেলা।

এতে বিজয়ী হয়েছেন ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের মো. রাসেল, রানারআপ হয়েছেন একই ক্লাবের মো. সোহেল রানা ও দ্বিতীয় রানারআপ হয়েছেন একই ক্লাবের মো. আবু জাফর।

dsc_0015

টুর্নামেন্ট শেষে বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট এবং ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. রাশেদ আমিন।

এসময় উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল শাইনুল হক ও লেফটেন্যান্ট কর্নেল মো. সাইফুল হক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি