শুক্রবার,১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ


মুরাদনগরে গ্রাম পু‌লিশ‌ ও জেলেদের প‌রিবা‌রের ম‌ধ্যে অর্থ, সেলাই মে‌শিন ও জাল বিতরণ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১১.২০১৬

img_20161114_112607

মোঃ রা‌সেল সো‌হেল, মুরাদনগরঃ

কু‌মিল্লা মুরাদনগরে বাংলা‌দেশ জাতীয় সমাজ কল্যাণ প‌রিষ‌দের উ‌দ্যো‌গে মুরাদনগর উপ‌জেলা প‌রিষদ মা‌ঠে গ্রাম পু‌লিশ‌ ও জে‌লে‌দের প‌রিবা‌রের মা‌ঝে নগদ অর্থ, সেলাই মে‌শিন ও জাল বিতরন করা হয়।
প্রায় ৬০–৬৫ টি গ্রাম পু‌লি‌শের প‌রিবার কে নগদ ২ হাজার  টাকা ক‌রে অনুদান প্রদান করা হয় এবং মুরাদনগ‌রের প্রায় ৫৫ জেলে‌, তা‌দের স্ত্রী ও মে‌য়ে‌দের মা‌ঝে  সেলাই মে‌শিন ও মাছ ধরার জাল বিতরন করা হয়।

img_20161114_112054
উক্ত অনুদান প্রদান অনুষ্ঠা‌নে বি‌শেষ অ‌তি‌থি মুরাদনগর উপ‌জেলা চেয়ারম্যান সৈয়দ আবদুল কাইয়ূম খসরু এসব  অনুদান প্রদান ক‌রেন ।  উক্ত অনুষ্ঠানে সভাপ‌তির দা‌য়িত্ব পালন ক‌রেন মুরাদনগর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ রা‌সেলুল কা‌দের।
এ বিষ‌য়ে মুরাদনগ‌রের ৫নং পূর্বধইর প‌শ্চিম ইউ‌নিয়ন ছাত্রলীগ সভাপ‌তি অাশরাফুল ইসলাম এ‌লিম ব‌লেন, আলহামদু‌লিল্লাহ অ‌নেক সুন্দরভা‌বে অনুদান প্রদান অনুষ্ঠান‌টি কর‌তে পে‌রে‌ছি। এ জন্য মহান আল্লাহর কা‌ছে শুক‌রিয়া আদায় কর‌ছি।

img_20161114_111950
মুরানগর উপ‌জেলা চেয়ারম্যান সৈয়দ আবদুল কাইয়ূম খসরু ব‌লেন, এ‌টি এক‌টি সরকা‌রি প্র‌জেক্ট । এ প্র‌জেক্ট পর্যায়ক্র‌মে চল‌বে। আ‌মি আমার ব্য‌ক্তিগত উ‌দ্যো‌গে তা‌দেরকে সেলাই কাজটা শিখাই একদম ফ্রি। আস‌লে এরকম মহান উ‌দ্যো‌গের সা‌থে নি‌জে‌কে জড়া‌তে পে‌রে খুব ভাল লাগ‌ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি