৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের পর বিদেশে থাকা ভারতীয়রাও জটিলতার মধ্যেই পড়েছেন। এতে বিদেশে বসবাস করা ভারতীয়দের সঙ্গে আছেন যাঁরা ৮ নভেম্বর রাতের আগে বিদেশে ভ্রমণে গিয়েছিলেন। দুই তরফেরই মূল চিন্তার বিষয় ভারতে ফিরে জাওয়ার জন্য যে বিদেশী মুদ্রা রেখি দিয়েছিলেন, সেগুলি এবার কি হবে। বিদেশে এসে থাকা ভারতীয পরিবার কারবার বা অন্য কোনো কারনে ভারতে আসতে যেতে থাকেন। এরজন্য তারা সবসময় ভারতের মুদ্রা বাঁচিয়ে রাখেন যাতে ভারতে গিয়ে প্রাথমিকভাবে সব কাজ পুরণ করা সম্ভব হয়। কখনও একা বা কখনও পরিবারের লোকেদের সঙ্গে তাঁরা ভারতে আসেন। সেই অনুযায়ী টাকা তাদের রাখতে হয়।
এই মানুষ গুলির সবথেকে বেশি চিন্তার বিষয় হল এই ঘোষণার পর বিদেশে থাকা ভারতীয় ব্যাঙ্কের শাখাতে এই মুদ্রা বদলের ব্যবস্থা এখনও করা হয়নি। এই মানুষ গুলির মধ্যে জটিলতা বেড়ে যাওয়ার আরও একটা কারন হল এদের অধিকাংশরই ভারতীয় ব্যাঙ্কে কোনো অ্যাকাউন্ট নেই। তাই এই অবস্থায় কারেন্সি বদলানোর সুবিধাও নিতে পারছেন না।
আমেরিকার সিএটলে একটি সফ্টওয়ার কোম্পানিতে কাজ করা পরমেশ্বরন বলেন, ডিসেম্বরে সে ছুটি নিয়ে ভারতে যাওয়ার কথা ভাবছিলেন। তাঁর শুরুর খরচের জন্য ১৯-২০ হাজার টাকা বাঁচিয়ে রাখা চিল। কিন্তু এই ঘোষণার পর এই টাকা রেখে দেওয়া বেকার হয়ে গেল। পরমেশ্বরন বলেন, এবার ভারতে যাওয়ার জন্য এয়ারপোর্ট থেকে তৎকাল বিদেশী মুদ্রা ভারতীয় মুদ্রায় বদল করতে হবে। কিন্তু তাড়াতাড়ি এই রাশি কতটা পাওয়া যাবে এ বিষয়ে অনুমান করা যাচ্ছে না।
এরআগে অস্টেলিয়ার ব্রিসবেনে গুজরাত থেকে আসা দীপক বলেন, সাধারনত সেখানে থাকা ভারতীয় পরিবারের সদস্য সংখ্যার মত করে ভারতীয় মুদ্রা সঞ্চয় করা রাখা হয়। ব্যবসা বা অন্য কোনো কারনে এদের ভারতে আসা যাওয়া লেগেই থাকে। তাই ভারতীয় মুদ্রাও সঞ্চয় করে রাথা থাকে। এই সংখ্যাটা প্রায় ২৫ থেকে ৩০ হাজার। তাঁর মতে এবার এই নোট গুলিকে বদলানোর জন্য আমাদের উপায় খুঁজতে হবে। তবে এরকমই ব্যবসায়ী রজনীশ বলেন তিনি এমাসে ভারতে যাবেন। এবং সেখানে থাকা অ্যাকাউন্টে তিনি টাকা বদল করে নিতে পারবেন। এদিকে চন্ডিগড় থেকে আমেরিকার ঘুরতে আসা কোহলি দম্পতির অবস্থা আরও খারাপ। তিনি এই ঘোষণার ৩ দিন আগে ভারত থেকে বেরিয়েছিলেন। এখনও তাঁদের আমেরিকা ভ্রমণের অর্ধেক সময়ও হয়নি। তাঁদের ইচ্ছা ছিল ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত আমেরিকাতে থাকবেন। কিন্তু তাঁরা সময়ের আগেই ভারতে ফিরে যাওয়ার চিন্তা করছেন। যাতে বাড়িতে পড়ে থাকা বাকি টাকা সময়ের আগেই ব্যাঙ্কে জমা করা যায়।

























































