শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সুষমাকে কিডনি দিতে আগ্রহী ট্রাফিক সার্জেন্ট


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১১.২০১৬

259241_1

ডেস্ক রিপোর্ট:

কিডনির সমস্যায় ভুগছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তার কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন দেখা দিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আর সে খবর পেয়ে সুষমা স্বরাজকে কিডনি দিতে এগিয়ে এলেন ভোপালের এক ট্রাফিক সার্জেন্ট। নাম গৌরব দাঙ্গি।

গত মঙ্গলবারই কিডনির সমস্যা নিয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয় সুষমা স্বরাজকে। গত মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী টুইটার অ্যাকাউন্ট থেকে এই তথ্য শেয়ার করা হয়।

সূত্রের খবর, দীর্ঘ ২০ বছর ধরে ডায়বেটিসের সমস্যায় ভুগছিলেন তিনি। তা থেকেই কিডনির সমস্যা দেখা দেয় তার। বিষয়টি নিয়ে আশঙ্কার কিছু না থাকলেও কিডনি প্রতিস্থাপনের প্রয়োজনের কথা জানান এইএমসের চিকিৎসকরা। ৬৪ বছররে পররাষ্ট্রমন্ত্রীর চিকিৎসার তত্ত্বাবধানে রয়েছে ৪ জন চিকিৎসকের একটি বিশেষ দল।

সুষমাকে কিডনি দিতে আগ্রহী ভোপালের ট্রাফিক সার্জেন্টের বক্তব্য, দেশের স্বার্থেই সুষমাজির সুস্থ থাকা প্রয়োজন। আর দুজনের ব্লাড গ্রুপ এক হওয়ায় তার মাথায় এই কিডনি দান করার কথা মাথায় আসে বলে জানান গৌরব দাঙ্গি।

এদিকে যারা সুষমা স্বরাজকে কিডনি দিতে ইচ্ছা প্রকাশ করেছেন বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট থেকে তাদের ধন্যবাদজ্ঞাপন করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি