মঙ্গলবার,২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্মকর্তা জেমস ক্ল্যাপারের পদত্যাগ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১১.২০১৬

15139342_561386044057189_685708517_n
ডেস্ক রিপোর্ট:

বৃহস্পতিবারের এক বিবৃতিতে ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জেমস ক্ল্যাপার গোয়েন্দা কমিটিকে জানান, তিনি বুধবার রাতে পদত্যাগ পত্র দিয়েছেন।

তিনি বলেন, ‘আমি গতরাতে আমার পদত্যাগ পত্র দিয়েছি। পদত্যাগের সিদ্ধান্ত নেয়ার পর আমি অনেকটা স্বাচ্ছন্দবোধ করছি।’

তিনি ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান আদম স্কিফকে বলেন, ‘আমার চাকরী জীবনের আর মাত্র ৬৪ দিন বাকি। আমার স্ত্রী ও আমার জন্য এই শেষ সময়টুকু অতিক্রম করা কঠিণ হয়ে পড়ছে। তবুও বলি, একটি বহির্গামী প্রশাসনের সকল সদস্যের কোন না কোন সময়ে পদত্যাগ করতেই হবে। এতে আশ্চর্যের কিছুই নেই।’

ন্যাশনাল ইন্টেলিজেন্স এর অফিসের একটি মুখপাত্র ট্যুইটারে একটি স্ট্যাটাসে উল্লেখ করেন, ‘তিনি তার ইন্টেলিজেন্সের পরিচালকের পদের মেয়াদ শেষ করেই পদত্যাগপত্রে স্বাক্ষর করেন।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি