শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বি-পাড়ায় উপজেলা ভাইস-চেয়ারম্যানসহ জামায়াত-শিবিরের ২২ নেতাকর্মী আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১২.২০১৬

%e0%a6%86%e0%a6%9f%e0%a6%95-%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%97%e0%a7%8b

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বি-পাড়ায় উপজেলা ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান সরকারসহ জামায়াত-শিবিরের ২২ নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (৩ ডিসেম্বর) বিকেল ৫ টায় উপজেলার জামেয়া ইসলামিয়া মাদরাসায় গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়।

আটক হওয়া নেতাকর্মীদের পরিচয় জানায়নি পুলিশ।

বি পাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদিউজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের জিজ্ঞাসাবাদ চলছে । পরে বিস্তারিত জানাবো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি