বৃহস্পতিবার,২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


যুক্তরাষ্ট্র মারল ৯০ ইরাকি সৈন্য, আইএস মারার নামে


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১২.২০১৬

265582_1
পূর্বাশা ডেস্ক:

ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরে যুক্তরাষ্ট্রের মার্কিন বাহিনী বিমান হামলা করেছে। এ হামলায় কমপক্ষে ৯০ জন ইরাকি সৈন্য নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।

এছাড়া আরও শতাধিক ইরাকি সৈন্য আহত হয়েছেন।

আইএসের অবস্থানস্থলে হামলা করতে গিয়ে মার্কিন বাহিনী ভুলে ইরাকি সেনাদের অবস্থানস্থলে বিমান হামলা চালিয়েছে বলে মার্কিন বাহিনীর দাবি।

এক ইরাকি সেনা কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানায় , ইরাকি সেনাবাহিনীর নবম সাঁজোয়া ডিভিশনের একটি অবস্থানস্থলে গত শুক্রবার মার্কিন বাহিনী ওই বিমান হামলা চালায়। এ হামলায় ইরাকি সেনা বাহিনীর ব্যাপক ক্ষতি হয়েছে। ৮টি সাঁজোয়াযান এবং ৪টি হামভি সামরিক ট্রাক ধ্বংস হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি