সালমা আক্তার চৈতিঃ
মহান বিজয় দিবসে কুমিল্লা সরকারি কলেজে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করেন কুমিল্লা কলেজ থিয়েটারের সদস্যবৃন্দ।
পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা কলেজ থিয়েটারের সভাপতি এ.এইচ.এম শফিউল্লা, থিয়েটারের সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম সুজন । আলোচনা সভা শেষে কুমিল্লা কলেজ থিয়েটারের সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে । অনুষ্ঠানে ছিল গান, নৃত্য ও নাটক “স্বাধীনতার মঞ্চ” অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিল কলেজ থিয়েটারের সহ:সভাপতি মোঃ কামরুল ইসলাম রাশেদসহ কুমিল্লা কলেজ থিয়েটারের সকল সদস্যবৃন্দ ও নাট্য কর্মীরা। অনুষ্ঠান শেষে কলেজ থিয়েটারের পক্ষ থেকে থিয়েটারের সকল সদস্যরা বিজয় র্যালিতে অংশ গ্রহণ করেন।


















































