শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা কলেজ থিয়েটারের শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১২.২০১৬

15577840_1836539456560233_1093255015_n

সালমা আক্তার চৈতিঃ
মহান বিজয় দিবসে কুমিল্লা সরকারি কলেজে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করেন কুমিল্লা কলেজ থিয়েটারের সদস্যবৃন্দ।
পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা কলেজ থিয়েটারের সভাপতি এ.এইচ.এম শফিউল্লা, থিয়েটারের সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম সুজন । আলোচনা সভা শেষে কুমিল্লা কলেজ থিয়েটারের সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে । অনুষ্ঠানে ছিল গান, নৃত্য ও নাটক “স্বাধীনতার মঞ্চ” অনুষ্ঠিত হয়।

15577446_1836539393226906_883840819_n
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিল কলেজ থিয়েটারের সহ:সভাপতি মোঃ কামরুল ইসলাম রাশেদসহ কুমিল্লা কলেজ থিয়েটারের সকল সদস্যবৃন্দ ও নাট্য কর্মীরা। অনুষ্ঠান শেষে কলেজ থিয়েটারের পক্ষ থেকে থিয়েটারের সকল সদস্যরা বিজয় র‌্যালিতে অংশ গ্রহণ করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি