রবিবার,৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


লন্ডনে হিজাবধারী নারীর ওপর দুই শ্বেতাঙ্গ নারীর বর্বর হামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১২.২০১৬

news-1481909635-5830_large-550x413

ডেস্ক রিপোর্টঃ

লন্ডনে হিজাবধারী এক নারীকে মারধর করে গুরুতর আহত করেছে দুই শ্বেতাঙ্গ নারী। দুই নারী মিলে তাকে মারধর করে মেঝেতে ফেলে টেনে হেঁচরে নিয়ে যায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মুসলমানদের মাঝে ক্ষোভ কাজ করছে।

ইন্ডিপেন্ডেন্ট জানায়, শপিংমল থেকে বের হওয়ার পরই ওই হিজাবী নারীর ওপর হামলা করা হয়। প্রথমে তাকে মারধর করা হয় পরে মেঝেতে ফেলে আট থেকে নয় মিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই নারী হিজাব খুলতে অস্বীকার করায় তাকে মেঝেতে ফেলে দেওয়া হয়। পরে স্থানীয় রেস্টুরেন্টের এক কর্মকর্তা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি