
স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লার মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে খারাপ আচরণ এবং সরকারি কাজে বাধাঁ দেওয়ার মামলায় মেঘনা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম তাজকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া মেঘনা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ উপজেলা আ’লীগের সাংগাঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মেঘনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম সামসুদ্দিন জানান, সরকারি ত্রানের টাকায় একটি কাজে ব্যাঘাত সৃষ্টি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে খারাপ আচরণের ফলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার বিকেল ৩ টার দিকে বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় উপজেলা ভাইস চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারের মুঠোফোনে একাধিকবার কল করলে তিনি কল রিসিভ করেননি।

















































