পূর্বাশা ডেস্ক:
কুমিল্লা নগরীতে প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় একই ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক নব দম্পতি।
বুধবার সন্ধ্যায় নগরীর শাকতলা মধ্যপাড়া র্যাব অফিস এলাকার বাসা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মোবারক হোসেন ও শারমিন আক্তার কুমিল্লা বরুড়া উপজেলার ঝলম দক্ষিণ এলাকার বাসিন্দা। মোবারক হোসেন রিকশা চালাতেন।
র্যাব-১১ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ এর অধিনায়ক মেজর মোস্তফা কায়জার জানান, ৪৪ দিন আগে দুই পরিবারের অমতে তারা বিয়ে করেন। পরিবার বিয়ে মেনে না নেওয়ায় তারা একই ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মেয়েটি স্থানীয় বিসিক কারখানায় কাজ করতেন।


















































