শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ট্রাম্পকে আক্রমণকারীরা যৌনকর্মীদের চেয়েও খারাপ: পুতিন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০১.২০১৭

276076_1

পূর্বাশা ডেস্ক:

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যা খবর ছড়িয়ে ওবামা প্রশাসন তাকে দুর্বল করার প্রচেষ্টা চলাচ্ছে। যারা রাজনৈতিক কারণে এই ভুয়া খবর ছড়াচ্ছে তারা ‘যৌনকর্মীদের চেয়েও নিকৃষ্ট’ বলে মন্তব্য করেন পুতিন।

পুতিন মঙ্গলবার মালদোভা প্রেসিডেন্টের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, আমি ডোনাল্ট ট্রাম্প ও রাশিয়াকে নিয়ে কিছু অসত্য তথ্য সম্পর্কে জেনেছি যা সাবেক এক ব্রিটিশ গোয়েন্দা তৈরি করেছেন।

উল্লেখ্য, ব্রিটিশ গোয়েন্দারা জানান, ২০১৩ সালে ট্রাম্প মস্কোর একটি হোটেলে যৌনকর্মীদের নিয়ে ফুর্তি করেছেন এমন তথ্য তাদের হাতে রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে সহায়তা করার দাবি উড়িয়ে দিয়ে পুতিন বলেছেন, এসবই ভুয়া খবর।

পুতিন জানিয়েছেন, ট্রাম্প তখনো কোনো প্রেসিডেন্ট পদ প্রার্থী ছিলেন না। তাই রুশ গোয়েন্দারা ট্রাম্পের ওপরে গুপ্তচরবৃত্তি করার কথা তখন ভেবেও দেখেনি। আমরা তখন তাকে চিনতামও না।

আপনাদের কি মনে হয়? আমাদের বিশেষ বাহিনী যুক্তরাষ্ট্রের প্রত্যেক ধনকুবেরের ওপরে নজর রাখছে?

নির্বাচনে হস্তক্ষেপ করা হয়েছে এমন অভিযোগ করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটানোর ক্ষেত্রে আর কি করা যেতে পারে?

তিনি আরো বলেন, ট্রাম্পকে আমি ব্যক্তিগতভাবে চিনিনা। তাই তার পক্ষ নিয়ে কথা বলায় আমার কোনো আগ্রহও নেই।

আমি তার সঙ্গে কোনো সাক্ষাৎ করিনি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তিনি কি করবেন তাও জানিনা। তাই তাকে আক্রমণ, সমালোচনা বা রক্ষা করে কথা বলার কোনো কারণ নেই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি