শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শিক্ষক আবদুস সালামের চিকিৎসায় শিক্ষকগনের ৭২ হাজার টাকার অনুদান প্রদান


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০১৭

DSC_0001এইচ এম মহি উদ্দিন, কুমিল্লা প্রতিনিধি ॥
কুমিল্লা আদর্শ সদর উপজেলার মাঝিগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুস সালাম ব্রেইন স্টোকে দির্ঘদিন চিকিৎসাহীনতায় ভোগছেন।

স্বামীর চিকিৎসার খরচ, সংসারে অভাব- অনটনে তিনটি মেয়ে নিয়ে কাটছে হতভাগী স্ত্রী নিলুফার জীবন। মানবিক সাহায্যে হাত পাতিয়ে উন্নত চিকিৎসার জন্য এগিয়ে এলেন আদর্শ সদর উপজেলা ও মহানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আবদুস সালাম বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কুমিল্লা জেলা শাখার একজন সদস্য। তার উন্নত চিকিৎসার জন্য আদর্শ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকগনের সহযোগিতায় প্রায় ৭২ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।

বুধবার (২৫ জানুয়ারী) সকালে নগরীর মনোহরপুর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অসুস্থ শিক্ষক আবদুস সালামের স্ত্রী মোসা: নিলুফা আক্তারের হাতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সঞ্চিতা দাসের উপস্থিতিতে এই অনুদান প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও মনোহরপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: সালেহা আক্তার, সহ-সম্পাদক কেন্দ্রিয় কমিটি ও আদর্শ সদর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ জামসেদ আহমেদ চৌধুরী, কুমিল্লা জেলা শাখার সভাপতি মোখলেছুর রহমান, আদর্শ সদর উপজেলার সভাপতি হাছিনা আক্তার, মহানগর সাধারণ সম্পাদক নাছিমা বিশ্বাস।

এছাড়া আরো উপস্থিত ছিলেন আবদুল হাফিজ, ফেরদৌসী বেগম মজুমদার, রোজিনা ইয়াছমিন, আবুল বাশার, আবদুল মোতালেব, কাইয়ূম, শাখাওয়াত হোসেন, রাসেদ মিয়া, রেখা দত্তসহ আরো অনেকে।

অসুস্থ শিক্ষক আবদুস সালামের চিকিৎসা সেবায় পরিবারের পক্ষ থেকে সহযোগিতা করার অনুরোধ জানান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি