আজিজুর রহমান, বরুড়াঃ
কুমিল্লার বরুড়া উপজেলায় মুগুজী গ্রামের দাসপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে ৫ বছরের শিশু ইব্রাহিমের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (১১ ফেব্রুয়ারী) বিকেলে ধানক্ষেত খুড়ে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইব্রাহিম বরুড়া উপজেলার মুগুজী গ্রামের সোহেলের ছেলে ।
স্থানীয় সূত্র যায়, শুক্রবার পারিবারিক কলহের জের ধরে ইব্রাহিমকে হত্যা করে বাড়ি থেকে প্রায় ১ কিঃ মিঃ দূরে ধানক্ষেতে মরদেহটি মাটিচাপা দেয়া হয়। পুলিশ বিভিন্ন জায়গায় খোজাঁখুজি করে ওই ধানক্ষেত থেকে মাটি খুঁেড় ইব্রাহিমের লাশ উদ্ধার করে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মোরশেদ জানান, ইব্রাহিমের পিতা সোহেল নেশাগ্রস্ত ছিল। পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী আকলিমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে শুক্রবার সন্ধ্যায় তাকে হত্যা করে রাতেই ধানক্ষেতে মাটি চাপা দেয়। এ বিষয়ে বরুড়া থানায় একটি হত্যা মামলা হয়েছে।


















































