স্টাফ রিপোর্টার:
১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ শহীদুল আলম, এএসসি এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১২ ফেব্রুয়ারি ২০১৭ তারিখ আনুমানিক ২২০০ ঘটিকায় সদর দক্ষিণ থানার অর্ন্তগত “বালুতোপা” নামক স্থান হতে ৭০ টি হরলিক্স এবং ৮০০ প্যাকেট বিষ্কুট ভারত হতে বাংলাদেশে পাচারকালে আটক করতে সক্ষম হয়।
এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ২০ বোতল হুইস্কি, ১৬৪ প্যাকেট বিষ্কুট, ১৮০ লিটার কেরোসিন তৈল, ০৫ টি গরু এবং ০১ টি পিকআপ মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামাল এর আনুমানিক মূল্য ১৯ লক্ষ বিয়াল্লিশ হাজার নয়শত আশি টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টম অফিসে জমা করা হয়েছে।


















































