কুমিল্লা নগরীর ৩নং ওয়ার্ড কালিয়াজুরী পিটিআই ইন্সটিটিউট মাঠে মঙ্গলবার(১৪ ফেব্রুয়ারি) রিমিক্স ড্যান্স গ্রুপের ১০ বছর পূর্তি উৎসব কেক কাটার মাধ্যমে পালিত হয়।

১০ বছর আগে এই সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রথমে ছোট আকারে আয়োজন করা হত এই জনপ্রিয় রিমিক্স ডান্স গ্রুপের আয়োজন। বর্তমানে তার দর্শক জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় অনুষ্ঠান বিশাল আকারে করা হচ্ছে প্রায় ৫ বছর ধরে। প্রতি বছরের ১৪ই ফেব্রুয়ারিতে করা হয় এই জমকালো অনুষ্ঠান। এবার ১০ বছর পূর্তি উপলক্ষে সাজানো হয়েছে ভিন্নভাবে ।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য আবদুল্লাহ আল মাহমুদ সহিদ।
আরো উপস্থিত ছিলেন কুসিক সাবেক কাউন্সিলর কাউছারা বেগম সুমি,কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ। রিমিক্স ড্যান্স গ্রুপের উপদেষ্টা এনামুল হক হিরা, মোঃ শাহজাহান মিয়া, হাজি মুরাদ মিয়া, অনুষ্ঠানের পরিচালক এবং উপস্থাপক তপু ।

প্রতি বছরের মত এবারও নাচ-গানে, কমেডি, নৃত্য,পুুরস্কার,ক্রেস্ট প্রদান ছাড়াও ছিল লটারির মাধ্যমে দর্শকদের কুপন পুরষ্কার। আগামীতে সংগঠনকে মজবুত করার লক্ষ্যে নেয়া হয়েছে ৭ জন নতুন উপদেষ্টা।
উপদেষ্টারা হলেন আশিকুর রহমান আশিক, মোঃ ফরহাদ মিয়া,ইমাম হোসেন রতন, মোঃ আবদুর রহিম, হাছান, মোঃ কুদ্দুস, এড.মানিক।

এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে, সমাজে বার্তা হিসেবে তুলে ধরা ধরা সকল অপরাধ কর্মকান্ড, তা থেকে প্রতিকারের উপায়। নাচঁ ও অভিনয়ের মাধ্যমে তুলে ধরা হয় কিভাবে আমাদের সমাজের ভাল কিছু ভবিষৎ প্রজন্মকে উপহার দেওয়া যায়।
কখনো হাসি আবার কখনো কান্নার মাঝে সাজানো হয়ে থাকে এই জমকালো রিমিক্স ড্যান্স গ্রুপের অনুষ্ঠান। এতে অংশ গ্রহন করেন ছোট থেকে বড়রা।


















































