মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার ব্যক্তিগত কারাগারের উপর জারি করা নিষেধাজ্ঞা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন।
স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে এই নিষেধাজ্ঞা বাতিল করেন ট্রাম্প। ট্রাম্প জানান, বাণিজ্যিক কারাগারে কারাবন্দিদের অপারেটরদের উন্নত শাস্তিমূলক ব্যবস্থার প্রয়োজন বোধ করেই এই সিদ্ধান্ত নেন তিনি। ভবিষ্যতে এই ধরণের কারাগারের প্রয়োজনীয়তা আছে বলে জানান তিনি।
গত বছরের আগস্টে যুক্তরাষ্ট্রের জনসাধারণের জন্য ব্যক্তিগত কারাগার ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন বারাক ওবামার প্রশাসন। সরকার পরিচালিত কারাগারের চেয়ে অধিক খরচ হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছিল ওবামা প্রশাসন।
ট্রাম্পের নতুন অ্যাটর্নি জেনারেল আনুষ্ঠানিকভাবে ওবামার এই নিষেধাজ্ঞা বাতিল করেন। ওবামার এই সিদ্ধান্তে মার্কিন কারা ব্যবস্থায় কম প্রভাব ফেলেছিল।
১৩ টি ব্যক্তিগত কারাগারের মধ্যে ২২ হাজার বন্দি রাখার ব্যবস্থা ছিল যা সরকারি কারাগারের ১১ শতাংশ। সেসব কারাগারে সর্বাধিক বিদেশি নাগরিক ছিল যাদের অধিকাংশই মেক্সিকোর। অভিবাসনে বাধা প্রদানের দায়ে বন্দি ছিলেন তারা।
ট্রাম্পের প্রশাসন জানিয়েছে অপরাধ ও অবৈধ অভিবাসনের বিরুদ্ধে অভিযান চালাবেন ও কারাগারের সংশ্লিষ্টদের পরামর্শে অল্প সময়ে কারাগারে বৃহত্তর ধারণ ক্ষমতা করাবেন বলে জানান।

























































