শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ট্রাম্প ট্রানজিশন টিমকে অর্থ দিয়েছিলেন জুকারবার্গ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্পের কঠোর বিরোধিতা করতে দেখা গিয়েছে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গকে।

তবে বৃহস্পতিবার মার্কিন গণমাধ্যম পলিটিকোর খবরে বলা হয়, প্রেসিডেন্ট নির্বাচনের পর ট্রাম্প ট্রান্সজিশন টিমকে ৫ হাজার মার্কিন ডলার দিয়েছিলেন জুকারবার্গ।

প্রাইভেট কোম্পানিগুলোর প্রেসিডেন্ট ট্রানজিশন টিমকে আয়ের অংশ দেয়া নতুন কিছু না হলেও ক্যাম্পেইনে ট্রাম্পের মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ, অভিবাসন নীতি ও বিভিন্ন ইস্যুতে ট্রাম্পের সমালোচনা করেন জুকারবার্গ। তাই সিলিকন ভ্যালি’র এই সিদ্ধান্ত চমকে দিয়েছে অনেককেই।

এছাড়া ২৭ জানুয়ারি সাতটি মুসলমান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা সম্পর্কিত ট্রাম্পের নির্বাহী আদেশের দিনই জুকারবার্গ তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘অনেকের মতো আমিও ট্রাম্পের যুক্তরাষ্ট্রে মুসলিম প্রবেশে নিষেধাজ্ঞার জন্য উদ্বেগ প্রকাশ করছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি