সোমবার,৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ইরানী নৌবাহিনীর ‘অপেশাদার’ আচরণের সমালোচনা পেন্টাগনের


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:পেন্টাগন ইরানের নৌবাহিনীর ‘অপেশাদার’ আচরণের কঠোর সমালোচনা করেছে। গত সপ্তাহে হরমুজ প্রণালির কাছে চলে আসা মার্কিন নৌবাহিনীর একটি জাহাজের গতিপথ ফেরাতে বাধ্য করায় তারা এ সমালোচনা করে।

৬ মার্চ সোমবার দেশটির ইসলামিক রেভ্যুলুশনারি গার্ডের বেশ কয়েকটি নৌযান গিয়ে ওই জাহাজকে বাধা দেয়। এসব জাহাজ দ্রুত আঘাত হানতে সক্ষম।

পেন্টাগণ জানায়, বৃহস্পতিবার ইরানের একটি ফ্রিগেট মার্কিন নৌবাহিনীর ইউএসএনএস ইনভিনসিবল নামের জাহাজটির প্রায় দেড়শ’ গজের মধ্যে চলে আসে।

জাহাজটির সঙ্গে ব্রিটিশ রয়্যাল নেভির তিনটি জাহাজও ছিল। ওই জাহাজগুলোও তাদের গতিপথ পাল্টাতে বাধ্য হয়।

এরপর শনিবার ইনভিনসিবল ও অপর জাহাজগুলোর ৩৫০ গজের মধ্যে ইরানের বেশ কয়েকটি ছোট নৌযান চলে আসে। এ বিষয়ে রেভ্যুলুশনারি গার্ডের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তা জানান, এ ধরনের ঘটনা নিয়মিতই ঘটছে। এ ঘটনাকে ‘অপেশাদার ও ভয়ংকর’ হিসেবে বিবেচনা করছে মার্কিন নৌবাহিনী।

তিনি আরও জানান, উভয় ঘটনার ক্ষেত্রেই কোন দুর্ঘটনা এড়াতে মার্কিন জাহাজ তাদের গতিপথ পরিবর্তন করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি