ডেস্ক রিপোর্টঃ
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের মধ্যে সাংগঠনিক কাজে সবচেয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এনামুল হক শামীম। দায়িত্ব নেওয়ার পর থেকে চট্টগ্রাম বিভাগে তিনি একের পর এক দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন। জেলায় জেলায় রাখছেন সাংগঠনিক সফর। ছাত্রলীগের এই সাবেক সভাপতি নিজের অতীত কর্মদক্ষতাকে পুরোপুরি কাজে লাগাচ্ছেন। এখন ব্যস্ত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে। তার মাঝে সময় দিয়েছেন লক্ষ্মীপুরে জেলা আওয়ামী লীগের কর্মসূচিতে।
























































