পূর্বাশা ডেস্ক:
ভারতের উত্তর প্রদেশে বিতর্কিত সাধু যোগী আদিত্য নাথের নেতৃত্বে বিজেপির নতুন সরকার দায়িত্ব নেয়ার পর প্রথম দিনে এলাহাবাদের দুটি কসাইখানায় তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ। যেখানে মহিষের মাংস থেকে প্রক্রিয়াজাত বিফ তৈরি করা হত।
তবে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যের সব কসাইখানা অবিলম্বে বন্ধ করে দিতে গেলে যে অর্ডিনেন্স জারি করা প্রয়োজন সরকার এখনও সেরকম কোন পদক্ষেপ নিয়েছে বলে জানা যায়নি। ফলে রাজ্যের বিরোধিরা অভিযোগ করছেন সারা দেশের জন্য কোন আইন না করে শুধু উত্তর প্রদেশে বেছে বেছে কিছু কসাইখানা বন্ধ করার মধ্য দিয়ে বিজেপি সাম্প্রদায়িকতার রাজনীতি উসকে দিতে চাইছে।
এসব বিষয়ে বিবিসি বাংলার সাথে কথা বলেন, উত্তর প্রদেশের প্রধান বিরোধীদল সমাজবাদী পার্টির ভাইস প্রেসিডেন্ট ও এমপি কিরন মইনন্দ। তিনি বলেন, এই শর্ট আউট ভারত বর্ষের অনেক জায়গায় আছে, কেবল উত্তর প্রদেশে নয়। আমাদের সরকার আসার আগেও উত্তর প্রদেশে এই সমস্যা ছিল। সরকার কি নীতি নেবে সেটা সরকারের ব্যাপার। সরকার যে নীতি নেবে সেটা যদি সারা ভারতবর্ষের ক্ষেত্রে হয় তাহলে দেখা যাবে।
নতুন বিজেপি সরকার উত্তর প্রদেশে ক্ষমতায় এলে তারা এখন কেন এই পরিবর্তন করছে সে প্রসঙ্গে কিরন মইনন্দ বলছে, বিজেপে সরকার ক্ষমতায় এসেছে, নির্বাচনের সময় সবকিছু ছিল একটা পোলারাইরেসন। এরা হিন্দুত্বের নাম করে হিন্দু ভোটারদের একটা সিস্টেমের দিকে দিকে এগুচ্ছে। ভারতবর্ষের যে সেকুলাররিজম আছে সেটাকে শেষ করে দিতে চাইছে।
উত্তর প্রদেশে যেসব প্রসেস বিফ তৈরির কসাইখানা আছে সেটা অর্থনীতিতে কতটা প্রভাব ফেলে এর উত্তরে কিরন মইনন্দ বলেন, অর্থনীতিতে এটা ভূমিকা রাখে। এর মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান হয়। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কেবল উত্তরপ্রদেশের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে কেন। ভারতবর্ষের বহু জায়গায় এটা প্রসেস করা হয়। এখানে তো গো হত্যা করা হয় না। কেন্দ্রীয় সরকারের যে পলিসি আছে তাতে মহিষের মাংস প্রসেস করা হয় সেটা বৈধ।
উত্তর প্রদেশের যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি গোরক্ষা পিঠের প্রধান। এই কর্মকান্ড করে গো রক্ষা হবে এটা হয় না। এর উদ্দেশ্য হচ্ছে একটা সেন্টিমেন্টকে আঘাত করা।
আগামী দিনে উত্তর প্রদেশে গোরক্ষা ভিত্তিক রাজনীতি কোন মোড় নেবে সে প্রসঙ্গে কিরন মইনন্দ বলেন, উত্তর প্রদেশে গোরক্ষা এমনিতেই হয়। সকলেই গরু রক্ষা করে। উত্তর প্রদেশে গো হত্যা সম্পূর্ণ নিষিদ্ধ। সব রাজনীতি হচ্ছে বিভাজনের রাজনীতি। বিভাজনের রাজনীতি হচ্ছে হিন্দুর নাম করে হিন্দুকার খেলা। বিভাজনের রাজনীতির মধ্য দিয়েই নির্বাচন হয়েছে।
উত্তর প্রদেশের মুসলিমরা আতঙ্কিত কিনা এর উত্তরে কিরন মইনন্দ বলেন, উত্তর প্রদেশের মুসলিমরা আতঙ্কিত না তারা বিস্মত এই রেজাল্ট কি করে হল। মুসলমানরা বিস্মিত কিনা সেটা বড় কথা না আমরা সমস্ত বিষয়টাকেই রাজনীতিকভাবেই দেখি।

























































