রবিবার,৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


হোয়াইট হাউজে বোমা আতঙ্ক


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৩.২০১৭


পূর্বাশা ডেস্ক: হোয়াইট হাউজের একটি নিরাপত্তা চৌকিতে গাড়ি নিয়ে এক ব্যক্তির ঢুকে পড়াকে কেন্দ্র করে বোমা আতঙ্ক সৃষ্টি হয়েছিল। শনিবার রাত ১১টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
হোয়াইট হাউজের একটি নিরাপত্তা চৌকি থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।
গাড়ি নিয়ে নিরাপত্তা চৌকিতে ঢুকে পড়ে ওই ব্যক্তি এবং গাড়িতে বোমা রয়েছে বলে দাবি করার পর তাকে আটক করা হয়।
অবশ্য গাড়িতে তল্লাসি চালিয়ে কোনো বিস্ফোরক দ্রব্য পাওয়া যায় নি। নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে এ খবর দিয়েছে সিএনএন।
এদিকে, বোমা আতঙ্ককে কেন্দ্র করে হোয়াইট হাউজের চারপাশে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়। পাশাপাশি বন্ধ করে দেয়া হয় হোয়াইট হাউজের চারপাশের অনেক রাস্তাও।
আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার এ তৎপরতার উদ্দেশ্য কী এবং তার কোনো সঙ্গী ছিল কিনা তা জানার চেষ্টা চলছে।
অবশ্য, ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে ছিলেন না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি