রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » সরকারী সুযোগ-সুবিধা নিয়ে প্রধানমন্ত্রী ভোট চাচ্ছেন আর বিএনপিকে নামতেই দিচ্ছে না


সরকারী সুযোগ-সুবিধা নিয়ে প্রধানমন্ত্রী ভোট চাচ্ছেন আর বিএনপিকে নামতেই দিচ্ছে না


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

জনগণের কাছে বেগম খালেদা জিয়া ভোট চাওয়ার অধিকার বন্ধ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারী সুযোগ-সুবিধা নিয়ে নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন।দলে স্থায়ী কমিটির সদ্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনী সময়ের সরকারের রুপরেখা চুড়ান্ত করে মানুষের ভোটের অধিকার ফেরাতে বিএনপি চেয়ারপার্সন শীঘ্রই মাঠে নামবে।

সরকারী সব সুযোগ-সুবিধা নিয়ে একটি দলের সভানেত্রী এবং প্রধানমন্ত্রী যদি ভোট চাই তাতে কতটুকু দুর্বলতা ।

আমীর খসরু বলেন আমাদের সেই দুর্বলতা নাই।এটা তো একতরফা বিএনপিকে তো বেরই হতে দিচ্ছে না ।বিএনপি তো জনসভা দুরের কথা বাইরে ছোট খাট প্রতিবাদও করতে পাচ্ছে না, প্রধানমন্ত্রী এদিকে ভোট চাচ্ছেন ।

আমরা সময়মতো মাঠে যাবো অবশ্যই। আমরা নির্বাচন কালীন সরকারে উপর পূর্ণাঙ্গ প্রস্তাব রাখবো তাতে জাতীয়ভাবে মুক্ত আলোচনার ক্ষেত্র সৃষ্টি হয়।এবং সবার মতামতের পরিপ্রেক্ষিতে প্রয়োজনকালীন একটি সিদ্ধান্ত নিয়ে আমরা আসবো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি