শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কাকের কথা স্বীকার করলেন কোকিলের কথাও বলুন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৩.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আওয়ামী লীগে কাউয়া(কাক) ঢুকেছে। কথাটি বলেছেন দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সিলেট বিভাগীয় আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তিনি এমন মন্তব্য করেছেন।

কথাটির মধ্য হাস্যরস আছে অস্বীকার করা যায় না। ওবায়দুল কাদের যে অর্থেই বলুন না কেন মহান স্বাধীনতা সংগ্রাম নেতৃত্বদানকারী আওয়ামী লীগের অভ্যন্তরে ব্যাপক সাড়া জেগেছে।  দলে কাক ঢুকেছে স্বীকার করার পরও প্রয়োজনীয় ব্যবস্থা যদি গ্রহণ করা না হয় তবে সেটি ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য মঙ্গলকর হবে না। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগে অনেক অনুপ্রবেশ ঘটেছে। অতীতে যাদের দেখা যায়নি কিন্তু দল ক্ষমতায় আসার পর ক্ষমতাধর বনে গেছেন, দলীয় পদ- পদবী পেয়েছেন এদেরকে আওয়ামী লীগের নিবেদিত কর্মীরা ‘ হাইব্রিড’ বলে মন্তব্য করেন।

ওবায়দুল কাদের দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ১৯৭৫ পরবর্তী রাজনৈতিক ঘটনাবলীর জলন্ত সাক্ষী। একজন লেখক হিসেবেও ওবায়দুল কাদেরের সুনাম রয়েছে। সাংবাদিকতা করেছেন।  রাজনৈতিক কলাম লেখক হিসেবেও জনপ্রিয় ছিলেন তিনি।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বপরিবারে নির্মম হত্যাকান্ডের পর চরম এক বৈরি পরিবেশে পড়ে আওয়ামী লীগ। এমন পরিস্থিতির মুখে বিশ্ব ইতিহাসে কোনো  দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দল পড়েনি।

বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোসতাক আহমেদের মন্ত্রিসভায় আওয়ামী লীগের কিছু নেতার যোগদান, অপরদিকে মন্ত্রিসভায় যোগদানের প্রস্তাব প্রত্যাখান করে জাতীয় চার নেতার কারাবরণ করা, কারাগারে চারনেতা হত্যা, আওয়ামী লীগে ভাঙ্গণ, শেখ হাসিনাকে দলের সভাপতি করা, আওয়ামী লীগে ভাঙ্গণ, বাকশাল গঠন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, এক এগার সরকার আমলে আবারও বৈরি পরিরেশে।  আওয়ামী লীগকে ভাঙ্গার চেষ্টা, দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদক কারাবন্দি।  প্রতিষ্ঠার পর থেকেই ঘরে- বাইরের শুত্রুতা ও ষড়যন্ত্র মোকাবেলা করেছে আওয়ামী লীগ।

অভিজ্ঞ রাজনীতিক ওবায়দুল কাদেরের কাছে আমি বিনীত একটি প্রশ্ন রাখতে চাই। আওয়ামী লীগে শুধুই কী কাক ঢুকেছে? কোকিক ঢুকেনি? আমার নিজস্ব পর্যেবক্ষণ হলো আওয়ামী লীগ কাকের চেয়ে কোকিকই বেশি। কোকিল নিজে বাসা বাঁধে না। কাকের বাসায় সে ডিম পারে। কাকা আর কোকিক দেখতে একই। কোকিক যখন সুর তুলে তখনই কেবল বোঝা যায়।

২০০৯ সালে ক্ষমতায় আসার পর বিএনপি ও জামায়াতের অনেক নেতাকমী আওয়ামী লীগ যোগ দিয়েছে। সন্ত্রাসী কর্মকান্ড, অগ্নিসংযোগ, গাড়ি পোড়ানো মামলায় থানায় আটক হওয়া বিএনপি – জামায়াত কর্মীদের ছাড়িয়ে আনা হয়েছে আওয়ামী লীগ পরিচয়ে। এসবেন সঙ্গে জড়িত আওয়ামী লীগ নেতাকর্মীদের কাক হিসেবে পরিচিত। বিভন্ন দল থেকে আওয়ামী লীগে কৌশলে আশ্রয় যারা নিয়েছেন তাদেরকে কোকিল হিসেবে মনে করা হয়। আওয়ামী লীগে এখন কাকের সংখা বেশি না কোকিলের সংখ্যা বেশি তা কী ওবায়দুল কাদের জানাবেন?কাকের কথা স্বীকার করলেন কোকিলের কথাও বলুন



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি