
পূর্বাশা ডেস্ক:
ধর্মশালায় ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ এবং শেষ টেস্টে টসে জিতে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া। এই টেস্টে খেলতে পারেছেন না ভারত অধিনায়ক বিরাট কোহলি। গত ম্যাচেই কাঁধে চোট পেয়েছিলেন দুর্দান্ত ফর্মে থাকা বিরাট। বিরাটের পরিবর্তে দলে এলেন কূলদীপ যাদব। ধরমশালা টেস্টে খেলছেন না পেসার ইশান্ত শর্মাও। তাঁর পরিবর্তে দলে এসেছেন ভূবনেশ্বর কুমার।
প্রতিবেদনটি লেখার সময় অস্ট্রেলিয়ার রান ১ উইকেটে ৮২। রেনেশঁ আউট হয়েছেন ১ রানে। তাঁর উইকেটটি পেয়েছেন উমেশ যাদব।
























































