শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ১ জন আসামী এবং ৯৫হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৩.২০১৭

স্টাফ রিপোর্টার:

১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল খন্দকার গোলাম সারোয়ার, পিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৫ মার্চ  ২০১৭ তারিখ আনুমানিক রাত ৮ ঘটিকায় কোতয়ালী থানার অর্ন্তগত বৌয়ারা বাজার (শাহাপুর পোষ্ট) বিওপি’র “শাহাপুর” নামক স্থান হতে ২০০ টি ইয়াবা ট্যাবলেটসহ ধৃত ১ জন মাদক ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন (২৬), পিতা- মোঃ ইয়াকুব আলী, গ্রাম- গাজীপুর, থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লাকে করে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ১০ কেজি গাঁজা মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯৫ হাজার টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

পূর্বাশানিউজ/২৬-মার্চ,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি