শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সদ্য বিজয়ী ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুলকে ফুলেল শুভেচ্ছা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৪.২০১৭

নিজস্ব প্রতিবেদক,কুমিল্লা
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে সদ্য বিজয়ী কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর হোসেন বাবুলকে শুভেচ্ছা জানানো অব্যাহত রয়েছে। আজ সোমবার সকালে অক্সফোর্ড কোচিং সেন্টারের শিক্ষক, ছাত্র-ছাত্রীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। তিনি ১৬নং ওয়ার্ডে প্রথমবারের মতো আ’লীগের হেভিওয়েট প্রার্থী আনোয়ার হোসেন খোকনকে পরাজিত করে আ’লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হন।

তিনি ১৬নং ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন,মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবেন বলে জানান। তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন আমার একার পক্ষে সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। দলমত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে আমি এগিয়ে যেতে চাই। এ সময় উপস্থিত ছিলেন অক্সফোর্ড কোচিং সেন্টারের পরিচালক সাংবাদিক হালিম সৈকত, তোফাজ্জল হোসেন ও নয়নসহ অক্সফোর্ড কোচিং সেন্টারের ছাত্র-ছাত্রীরা।

পূর্বাশানিউজ/০৩-এপ্রিল,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি