শুক্রবার,২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজনীতিতে নেমেই ভাইটাল পদ


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৫.২০১৭


পূর্বাশা ডেস্ক:

রেলপথমন্ত্রী মো. মুজিবুল হকের স্ত্রী অ্যাডভোকেট হনুফা আক্তার রিক্তা রাজনীতিতে যোগ দিয়েছেন। শিক্ষাজীবনেও তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

সম্প্রতি তাকে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার ক্রিক।

রেলপথমন্ত্রীর ঘনিষ্ঠ ও তার নির্বাচনী এলাকা সূত্রে জানা যায়, রেলপথমন্ত্রীর রাজনৈতিক দক্ষতায় অনুপ্রাণিত হয়ে এবং তার নির্বাচনী এলাকার জনগণের আশীর্বাদ নিয়ে হনুফা আক্তার রিক্তা রাজনীতিতে যোগ দিয়েছেন।

এ বিষয়ে হনুফা আক্তার রিক্তা বলেন, স্বামীর পথ ধরেই রাজনীতিতে এসেছেন। ভবিষ্যতে দেশের মানুষ ও আওয়ামী লীগের জন্য ভালো কিছু করতে চান বলেও জানান তিনি।

পূর্বাশানিউজ/০১-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি