মঙ্গলবার,১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


কন্যা সন্তানের পিতা হলেন আদনান সামি


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৫.২০১৭

পূর্বাশা  ডেস্ক:

বলিউড সংগীতশিল্পী আদনান সামি কন্যা সন্তানের পিতা হয়েছেন। আজ বুধবার (১০ মে) ভোরে একটি ফুটফুটে মেয়ে সন্তানের জন্ম দেন আদনান সামির স্ত্রী রোয়া সামি। এ দম্পতি তাদের মেয়ের নাম রেখেছেন মদিনা সামি খান। তিনি তার মেয়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

সামি বলেন, ‘মা এবং মেয়ে দুজনই সুস্থ আছেন। মদিনার জন্ম আমাদের জীবনে একটি অসাধারণ ব্যাপার। রোয়া এবং আমি সব সময়ই একটি কন্যা সন্তান চাইতাম এবং সে (মদিনা) এরই মধ্যে আমার লাকি চার্ম হয়ে এসেছে। তার মাধ্যমে আমি সংগীতে নতুন করে অনুপ্রেরণা পেয়েছি। তাকে ঘিরেই আমার সবকিছু। ’

এর আগে জেবা নামের এক স্ত্রী ছিল আদনান সামির। সেই ঘরে সামির একটি পুত্র সন্তান রয়েছে যার নাম আযান। সেই স্ত্রীর সঙ্গে এই শিল্পীর ডিভোর্স হয়ে যায়।   পাকিস্তানি বংশোদ্ভূত হলেও বলিউডের ছবিতে গান গেয়ে জনপ্রিয়তা পান আননাদ সামি। ২০১০ সালের ২৯ জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন আদনান সামি-রোয়া। এটি সামির এই সংসারের প্রথম সন্তান। মাইক্রোব্লগিং সাইট টুইটারে মেয়ের জন্মের খবর জানান এ সংগীতশিল্পী। এক টুইটে তিনি লেখেন, ‘রোয়া ও আমি একটি পরীর মতো মেয়ে পেয়েছি। আমরা তার নাম রেখেছি মদিনা সামি খান। একটি কন্যা সন্তান কামনা করেছিলাম। খুব আনন্দ লাগছে। ’

১০মে ২০১৭/ রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি