শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মার্কিনী ট্রাম্পের ৪৮ শতাংশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

নতুন এক মতামত জরিপে দেখা গেছে ৪৮ শতাংশ মার্কিনী চায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিসংশন। তবে ৪১ শতাংশ মার্কিনী ট্রাম্পের অভিসংশনের বিরোধীতা করে। ডেমোক্রেটিক ফার্ম পাবলিক পলিসি’এর জরিপে এই তথ্য উঠে এসেছে।

মে মাসের ১২ থেকে ১৪ তারিখের মধ্যে পরিচালিত ওই জরিপে ৬৯২ জন নিবন্ধিত ভোটারের সাক্ষাৎকার নেওয়া হয়। একই বিষয়ে ৩ মাস আগে ওই প্রতিষ্ঠানটি একটি জরিপ পরিচালনা করে। সেখানে দেখা যায়, ট্রাম্পের অভিশংসন নিয়ে মার্কিনীদের মধ্যে মত বিরোধ তৈরি হয়েছে।

এর আগের দিন প্রকাশিত গ্যালাপ জরিপে দেখা যায়, সাবেক চার মার্কিন প্রেসিডেন্ট থেকে ট্রাম্পের যোগ্যতা ও দক্ষতা তুলনামূলক কম। সেখানে দেখা যায়, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে অনুমোদন করে মাত্র ৩৮ শতাংশ মার্কিন নাগরিক। এছাড়া ৫৭ শতাংশ ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে পেয়ে অখুশি।

জরিপ দুটির ফলাফল প্রকাশিত হলো বহু বিতর্কিত এফবিআই পরিচালক জেমস কোমিকে বরখাস্তের পর এবং রাশিয়ার সঙ্গে ট্রাম্পের তথ্য বিনিময় খবরের সত্যতা নিশ্চিত হওয়ার আগেই।

পূর্বাশানিউজ/১৭-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি