পূর্বাশা ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বহু বিতর্ক চলছে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। ট্রাম্পের জনপ্রিয়তা নিয়ে বেশ কয়েকটি জরিপও চালানো হয়েছে। জরিপগুলোতে তার অভিশংসন চেয়েছেন অর্ধেক মার্কিনী।
সর্বশেষ দুইট জরিপেও তার অভিশংন দাবি করেছে মার্কিনীরা। ওয়াশিংটন পোস্ট/ওয়াল স্ট্রিটের জার্নালের জরিপে ৬৮ ভাগ মানুষ ও পাবলিক পলিসি পোলিং জরিপেও ৪১ ভাগ মার্কিনী ট্রাম্পের অভিশংসন চেয়েছেন। গণতন্ত্রকে ভালোবাসে বলে নির্বাচিত হওয়ার ৫ মাস পরেও কোনো কংগ্রেসম্যান তার অভিশংসন চাননি।
তবে এবার অঘটন ঘটেছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে। প্রথমবারের মতো তার অভিশংসন দাবি করেছেন খোদ কংগ্রেসম্যান আল গ্রিন। টেক্সাসের সিনেটর আল গ্রিন ট্রাম্পের অভিসংশন দাবি করেছেন তাও আবার হাউসে দাঁড়িয়ে।
এফবিআই এর পরিচালক জেমস কোমিকে চাকরিচ্যুত করার জন্যই ট্রাম্পের প্রতি ক্ষেপেছেন টেক্সাসের এ কংগ্রেসম্যান। হাইসে এ কংগ্রেসম্যান বলেন, আমি অবশ্যই ট্রাম্পের অভিশংসন চাই। ট্রাম্প কোমির উপর বল প্রয়োগ করেছিলেন জেনারেল মাইক ফ্লিনের বিষয়ে তদন্ত না করতে।
রাশিয়ার কূটনৈতিকদের সঙ্গে যোগসাজসের অভিযোগে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। ট্রাম্পের এই নিষেধাজ্ঞার বিষয়ে কোমি নিউ ইয়র্ক টাইমসের একটি নিবন্ধে উল্লেখ করেছেন। গোপন তথ্য প্রকাশকারী সাংবাদিককে শাস্তি হিসেবে অবরুদ্ধ করার জন্য ট্রাম্প তাকে পরামর্শ দিয়েছিলেন বলে তিনি তার লেখায় জানান।
ট্রাম্পকে প্রশ্ন করে টেক্সাসের আল গ্রিন বলেন, আমেরিকার মানুষ শুধু নির্বাচনের এক দিনই গণতন্ত্র চায় না। তারা দেশের সর্বত্র ও সবসময় গণতন্ত্র চায়। আমি আমেরিকা মানুষের প্রতিনিধি। আমি তাদের পক্ষে বলতে চাই। প্রেসিডেন্ট ট্রাম্প আমরা আপনার অবস্থান জানতে চাই। আপনি কি চান তা আমরা জানতে চাই।
হিলের এক প্রতিবেদনে বলা হয়, গ্রিন অভিযোগ করেছেন ট্রাম্প নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে কোমিকে নাড়ানাড়া না করতে চাপ দেন।
এর আগে সোমবারও গ্রিন ট্রাম্পের অভিশংসন চেয়ে বলেছিলেন, আমি রাজনৈতিক কারণেই ট্রাম্পের অভিশংসন চাচ্ছি না। আমাদের গণতন্ত্রের উন্নয়নের জন্য ট্রাম্পের অভিশংসন চাচ্ছি।
মার্কিন তিন প্রেসিডেন্ট ক্লিনটন, রিগান ও নিক্সনের উপদেষ্টা ডেভিড জার্জিন ট্রাম্পের অভিশংসন হওয়া প্রয়োজন বলে মত দেন। তার ভাষায়,
আমি মনে করেছিলাম বিল ক্লিনটনের পর যুক্তরাষ্ট্রের মাটিতে আর অভিশংসনের ঘটনা ঘটবে না। এখন দেখছি খুব সময়ের মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প অভিশংসিত হতে পারেন। দ্য ইন্ডেপিনডেন্ট, নিউ ইয়র্ক টাইমস ও দ্য হিল থেকে অনূদিত।
পূর্বাশানিউজ/১৮-মে,২০১৭/ফারজানা
























































