সোমবার,৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


মেয়র মান্নানের বিরুদ্ধে দুর্নীতির মামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

গাজীপুর সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র অধ্যাপক এম এ মান্নানের বিরুদ্ধে সাত কোটি ১৮ লাখ ৩২ হাজার ৫৭৫ টাকা টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।

২১ মে রোববার দুপুরে দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক সামছুল আলম বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলাটি দায়ের করেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ‘সাময়িক বরখাস্ত হবার আগে ২০১৩ সালের ১৮ আগস্ট থেকে ২০১৫ সালের দুই ফেব্রুয়ারি পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাবদ মোট ৯ কোটি টাকা বরাদ্ধ করে। বরাদ্ধের শর্ত ছিল বাজেটভুক্ত বিভিন্ন উন্নয়ন প্রকল্প ব্যতিত অন্য কোন খাতে এ অর্থ ব্যয় করা যাবে না। শতকরা এক ভাগ সানিটেশন সুবিধা নিশ্চিত করার জন্য শতকরা ২০ ভাগ টাকা ব্যয় করতে হবে।’

তবে পরবর্তী সময়ে মেয়র উক্ত টাকা অগ্রিম বিলের মাধ্যমে উত্তোলন করে কর্পোরেশনের নিজস্ব হিসাবে জমা রাখেন। উক্ত টাকা বিভিন্ন দরপত্রের মাধ্যমে উন্নয়ন প্রকল্প বাবদ ছয় কোটি ৫৩ লাখ দুই হাজার ৫৭৫ টাকা এবং ৬৫ লাখ ৩০ হাজার টাকা ব্যয় করেন। মেয়র অর্থ বরাদ্ধের শর্ত ভেঙে ক্ষমতার অপব্যবহার করেছেন। এর দ্বারা অন্যকে লাভবান করে নিজে লাভবান হয়েছেন। এটি শাস্তিযোগ্য অপরাধ বলেও জানান তিনি।

পূর্বাশানিউজ/২১-,মে ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি