শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দিল্লিতে যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণীকে ধর্ষণ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ফের ধর্ষণের ঘটনা ঘটলো ভারতের রাজধানী দিল্লিতে। যুক্তরাষ্ট্র প্রবাসী বছর বাইশের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল তারই এক বন্ধুর বিরুদ্ধে। মধ্য দিল্লির নবি করিম এলাকায় এই ঘটনা ঘটেছে।

ওই তরুণীর অভিযোগ, পার্টিতে ডাকার অজুহাতে একটি হোটেলের ঘরে তাকে ধর্ষণ করে এক বন্ধু। ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির এক আদালত।

পুলিশ সূত্রে খবর, পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্র থেকে দিল্লি এসেছিলেন প্রবাসী ওই তরুণী। সেখানেই তিন জন যুবকের সঙ্গে বন্ধুত্ব হয় তার। বুধবার রাতে একটি হোটেলে তাকে ডেকে পাঠায় ওই তিন জন।
পুলিশের কাছে জবানবন্দিতে দিতে গিয়ে ওই তরুণীর দাবি, হোটেলের ঘরেই তাকে ধর্ষণ করে তাদের এক জন। বাকি দু’জন সে সময় বাইরে চলে গিয়েছিল।

পুলিশ জানিয়েছে, বছর পঁচিশের অভিযুক্ত যুবক হরিয়ানার বাসিন্দা। হোটেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করেছে পুলিশ। শুক্রবার তাকে দিল্লির এক আদালতে তোলা হয়।
পূর্বাশানিউজ/২৮-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি