শুক্রবার,৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


পাষণ্ড লোভী বাবা-মার চোখের সামনেই মেয়েকে হত্যা, তারপর সেই লাশকেই ধর্ষণ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

১৫ বছরের মেয়েকে বলি দিলেই পাওয়া যাবে ৫ কেজি সোনা। ওঝার দেখানো এমনই লোভে পড়ে মাতাল হয়ে গেলেন এক পাষণ্ড বাবা-মা। তাদের চোখের সামনেই হত্যা করা হলো মেয়েকে। তারপর চলল সেই লাশকেই ধর্ষণ। পরে লাশ ফেলে রাখা হলো পুকুরের পানিতে।

এমনই বর্বর এক ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। খবরে প্রকাশ, কনৌজের মহাবীর প্রসাদের সোনার কারবার ভালো চলছিল না। ব্যবসার হাল ফেরাতেই মেয়ের উপর এমন বর্বরতা দেখিয়ে বাবাদের গায়ে কলঙ্ক লেপে দিলেন তিনি।

মাঝবয়সি এই ব্যবসায়ীর গাড়ি মাঝে-মধ্যে চালাত কৃষ্ণ শর্মা নামে একজন। সে আবার নিজেকে দাবি করতো ওঝা হিসেবে। আর্থিক সমস্যা মেটাতে মহাবীর ও তার স্ত্রী পুষ্পা কৃষ্ণর দ্বারস্থ হন।

জানা যায়, কৃষ্ণ তাদেরকে বলেছিল, দেবতাকে খুশি করতে তাদের ১৫ বছরের মেয়ে কবিতাকে বলি দিতে হবে। যদি তারা এটা করেন, তবে মাটির তলায় পোঁতা ৫ কেজি সোনা পাবেন তারা। মহাবীর ও পুষ্পা মেয়েকে খুনের প্রস্তাবে রাজি হয়ে যান বলে অভিযোগ।

মঙ্গলবার রাতে কবিতাকে মাদক খাইয়ে বেহুঁশ করে একটি মন্দিরে নিয়ে আসেন বাবা-মা। হয় পুজো। তারপর কৃষ্ণ নিয়ে যায় তাকে।

একটি পিপুল গাছের নিচে নিয়ে গিয়ে বাবা-মায়ের সামনেই মেয়েটিকে নগ্ন করে, গলা টিপে খুন করে কৃষ্ণ। তারপর লাশকে করে ধর্ষণ। এরপর দেবতাকে উৎসর্গ করতে হবে বলে কবিতার গলা কিছুটা কেটে রক্ত সংগ্রহ করে।

মেয়ের মৃত্যুতে বাবা-মায়ের মন তখন কাঁদেনি। কিন্তু প্রতিশ্রুতিমতো ৫ কেজি সোনা না পাওয়ায় টনক নড়ে তাদের। মহাবীর পুলিশে খবর দেন। কনৌজের থাতিয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয় কৃষ্ণকে।

পরদিন স্থানীয় একটি পুকুর থেকে উদ্ধার করা হয় কবিতার দেহ। মহাবীর ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।

এই দম্পতির আরও একটি মেয়ে রয়েছে। সে বিবাহিত।

পূর্বাশানিউজ/০৯-জুন,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি