
আফগানিস্তানের নানগারহার প্রদেশে এক আফগান কমান্ডোর গুলিতে তিন মার্কিন সেনা নিহত এবং দুই জন আহত হয়েছে। এ ঘটনায় নিহত দুই মার্কিন সেনাদের পাল্টা গুলিতে ওই কমান্ডো নিহত হয়েছে।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি শনিবার জানিয়েছেন, অচিন জেলায় এ ঘটনা ঘটেছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ বিরোধী যৌথ অভিযানের সময় এ ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
এ ছাড়াও ঘটনা সূত্রপাত কি নিয়ে হয়েছে বা এ সম্পর্কে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।
উল্লেখ্য, গত মার্চেও হেলমান্দ প্রদেশে এ ধরণের এক হামলায় তিন মার্কিন সেনা নিহত হয়েছিল। আফগানিস্তানে প্রচ- মার্কিন বিরোধী মনোভাবের প্রকাশ ঘটছে এ জাতীয় হামলার মাধ্যমে। দেশটিতে চলমান রক্তপাতের জন্য ওয়াশিংটন দায়ী বলেই বেশির ভাগ আফগান মনে করেন।
























































