শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আধার কার্ড ভারতে ১ জুলাই থেকে ৫টি ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আধার কার্ডকে ভারতে নাগরিকদের একমাত্র পরিচয়পত্র করার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন দেশটির অর্থমন্ত্রী অরুণ জেটলি।

সেই লক্ষে ইতিমধ্যে একাধিক ক্ষেত্রে আধার কার্ডকে বাধ্যতামূলক করেছে সরকার। এমনকি আগামীদিনে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও বাধ্যতামূলক হতে চলেছে আধার কার্ড । কিন্তু এমন অনেকেই আছেন যারা আধার কার্ড বানায়নি । তাদেরকে শীঘ্রই তা বানিয়ে নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে সরকারের তরফ থেকে। কারণ ব্যাংক থেকে গ্যাস সমস্ত কিছুর ক্ষেত্রে আধার কার্ড আবশ্যিক হয়ে উঠেছে।

জেনে নিন পহেলা জুলাই থেকে কোনটি পাঁচটি ক্ষেত্রে আবশ্যিক হতে চলেছে আধার কার্ড-

১. পিএফ অ্যাকাউন্টকেও আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে ৩০ জুনের মধ্যে।
২. প্যান কার্ড বা ইনকাম ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক করার ভারতের সিদ্ধান্তে আংশিক স্থগিতাদেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। তবে আদালত জানিয়েছে, যাদের কাছে আধার কার্ড ও প্যান কার্ড দুটোই রয়েছে তাদের আইটি রিটার্ন দেওয়ার সময় জানাতে হবে ।
৩. প্যান কার্ড তেরির ক্ষেত্রে আধার নম্বর আবশ্যিক ।
৪. এলপিজি গ্যাসে ভর্তুকির জন্যেও বাধ্যতামূলক আধার কার্ড। দরিদ্র মহিলাদের জন্য উজ্জ্বলা স্কিমের সুবিধা পেতে গেলেও আধার ছাড়া চলবে না।
৫. আধার পেমেন্ট, অর্থাৎ অনলাইনে রুপি লেনদেনেও আধার বাধ্যতামূলক করেছে ভারত সরকার।

পূর্বাশানিউজ/২১,জুন ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি