শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মমতার বিরুদ্ধে ‘সিপাহী-বিদ্রোহ’ গোর্খা রেজিমেন্টে


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ক্রমশ জটিল হচ্ছে পাহাড় পরিস্থিতি! গোর্খাল্যান্ডের দাবিকে এবার সমর্থন জানিয়েছে ভারতীয় সেনার গোর্খা রেজিমেন্ট। শুধু গোর্খাল্যান্ডকে সমর্থন জানানো নয়, সরাসরি পাহাড়ের অবস্থা নিয়ে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি গোর্খা রেজিমেন্টের জওয়ানদের। প্রয়োজনে মমতার বিরুদ্ধে হাতে বন্দুক তুলে নেয়ারও হুঁশিয়ারি সেনাবাহিনীর অন্তত গুরুত্বপূর্ণ এই রেজিমেন্টের।

সম্প্রতি দার্জিলিং ইস্যুতে উত্তেজনা দেখা দিয়েছে রাজনীতিতে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে ভারতীয় সেনার গোর্খা রেজিমেন্টের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, রেজিমেন্টের তরফে একদিকে বিভিন্ন অপারেশনে গোর্খাদের সাফল্যের কথা বলা হচ্ছে। অপরদিকে যেভাবে পুলিশের গুলিতে দুই গোর্খা ভাইয়ের মৃত্যু হয়েছে তার তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে।

পূর্বাশানিউজ/২১,জুন ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি