শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কোমায় চলে যাওয়ার ৪ মাস পর যমজ সন্তানের জন্ম


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৭.২০১৭

 

 

 

 

 

 

পূর্বাশা ডেস্ক:

চিকিৎসকরা ‘ব্রেন ডেড’ হিসেবে ঘোষণা করেছিলেন ২১ বছরের গর্ভবতী মা ফ্রাঙ্কিয়েলেন দা সিলভা জামপলি পাদিলাকে। গত ফেব্রুয়ারিতে ৭ মাসের গর্ভবতী এই মা ঘাড়ে প্রচ- ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হবার পর দ্রুত তার অবস্থার অবনতি হয়। তিনি কোমায় চলে যান। কিন্তু গর্ভে তার বাচ্চা দুুটির হৃদকম্পন টের পাওয়ার পর এভাবেই ১২৩ দিন অপেক্ষা করতে বাধ্য হন। অবশেষে এক ছেলে ও আরেক মেয়ে অস্ত্রোপচারের মাধ্যমে ভূমিষ্ঠ হয় চিকিৎসকদের হাতে। ছেলেটির নাম আসাফ ও মেয়েটির নাম রাখা হয়েছে আন্না ভিটোরিয়া।

চিকিৎসকরা কোমায় চলে যাওয়া কোনো গর্ভবতী মায়ের এধরনের সন্তান জন্মদানকে অলৌকিক ও চিকিৎসাবিজ্ঞানে রেকর্ড বলে অভিহিত করেছেন। সিলভার স্বামী মুরেল পাদিলা বলেন, মাথা ও ঘাড়ে তীব্র ব্যথা হওয়ার কারণেই ওকে হাসপাতালে ভর্তি করি। কোমায় চলে যাওয়ার পর তার কিডনি ও হৃদযন্ত্র দান করে দেওয়া হয়। এমন মা’এর দেহে অস্ত্রোপচার করে দুটি স্বাস্থ্যবান সন্তান ভূমিষ্ঠ করার সময় ব্রাজিলের ক্যাম্পো লারগোর নোসো সেনহোরা ডো রোসিও হাসপাতালের ডাক্তারদের চোখে জল গড়িয়ে পড়ে। হাসপাতালের আনুষ্ঠানিকতার পর সিলভা চলে যান না ফেরার দেশে।

১১/০৭/২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি