সোমবার,৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


ট্রাম্পের হোটেলগুলো থেকে ক্রেডিট কার্ডের নম্বর চুরি করছে হ্যাকাররা


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৪টি হোটেল নিয়ে চলছে সমালোচনার ঝড়। ট্রাম্পের হোটেলগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা তুলছে সমালোচকরা।

ট্রাম্পের ওয়াশিংটন,নিউ ইয়র্ক,ভাঙ্কোভারের হোটেলগুলোতে কোন ভাবে ক্রেডিট কার্ডের তথ্য ফাঁস হচ্ছে বলে জানিয়েছে হোটেলে আসা অতিথিরা। ৩য় বারের মতো ট্রাম্পের বিলাসবহুল হোটেলে এই সমস্যার সম্মুক্ষিণ হতে হলো অতিথিদের।এর আগে ২০১৬ সালের আগস্ট ও ২০১৭ সালের মার্চে একই রকম ঘটনা ঘটেছিল।

হোটেলের ওয়েবসাইটের নোটিশ অনুযায়ী সকল অতিথিকে সম্পুর্ন পরিচয়ের সঙ্গে ক্রেডিট কার্ডের নম্বর দিতে হয় এবং সেটি সুরক্ষিত থাকে একটি নির্দিষ্ট মাধ্যমে।

গত ১বছরে এতবার হোটেলে সাইবার নিরাপত্তা আক্রমনের ঘটনায় ট্রাম্পের হোটেল জরিমানা দিয়েছে ৫০ হাজার মার্কিন ডলার। এ ঘটনায় প্রায় ৭০ হাজার ক্রেডিট কার্ড ও ৩শ সামাজিক নিরাপত্তা নম্বর আক্রমনের শিকার হয়। ঘটনার পর কোম্পানি তার নিরাপত্তা ব্যবস্থাকে আরো উন্নত করার পরিকল্পনার কথা জানায়। আদৈও ব্যবস্থার উন্নতি হয়েছে কিনা তা নিয়ে সন্দেহে রয়েছেন অনেকে।

হোটেলগুলোতে বার বার হ্যাকিং এর ঘটনায় নিউ আমেরিকা ফাউন্ডেশনের একজন সিনিয়র ব্যক্তি বলেন,‘কেন এই হ্যাকাররা হোটেলগুলোকে নিশানা করছে? কারণ, হোটেলগুলো হ্যাক করা বেশ লাভজনক। তাছাড়া তারা ট্রাম্পের হোটেলগুলোকে নিশানা করেছে। নিশ্চই এর কোন বিষদ উদ্দেশ্য আছে।’

পূর্বাশানিউজ/১২ জুলাই ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি