রবিবার,৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজনীতির প্রতি তরুণদের অনাগ্রহতা কেন?


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রাজনীতির প্রতি তরুণদের অনাগ্রহতার কারণ দেশের রাজনৈতিক পরিস্থিতি। দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি। দেশের নির্যাতনমূলক পরিস্থিতি। রাজনীতি করলেই বিপদের মুখে পড়তে হয় সে কারণে তরুণদের রাজনীতিতে আগ্রহ কম। এছাড়া আর কোনো কারণ আছে বলে মনে হয় না।

বর্তমানে রাজনীতিতে আদর্শ বলে কোনো কিছু নেই। মেধাবী, অমেধাবী বলে এখানে কোনো কথা নেই। রাজনীতি নিয়ে তরুণেরা এমনিতেই অনাগ্রহী। কারণ রাজনীতি এখন বিপজ্জনক। রাজনীতি এখন দুর্নীতিগ্রস্ত। রাজনীতি এখন দুর্বৃত্তগ্রস্ত। কাজেই তরুণেরা কেন এর মধ্যে আসবে?

তরুণদের রাজনীতিতে আসার ব্যাপারে আমি কিছু বলতে পারব না। এ বিষয়ে রাজনীতিবিদরাই ভালো বলতে পারবেন যে, তারা ভবিষ্যতে কিভাবে দেশ চালাবেন। কোন ধরনের লোককে নিয়ে দেশ চালাবেন।

পূর্বাশানিউজ/১৮ জুলাই ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি